ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo ‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে স্বাগত জানান।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হাইনানে অবতরণ করে। এর আগে, দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম চীন সফর। ধারণা করা হচ্ছে, সরকারপ্রধানের এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে সুসংহত করতে সহায়ক হবে।

yunus6

প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ২৭ মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন।

সফরের তৃতীয় দিন ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের কথা রয়েছে ।

সফর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সফরে বড় চুক্তি সই হবে না। তবে, কিছু সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন— অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির দিকে এগোনো সম্ভব নয়। তবে, এই সময়ের মধ্যে হওয়া কোনো সমঝোতা পরবর্তী সরকারগুলোর জন্য পথ সুগম করতে সাহায্য করবে।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে চীন। এ ছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে আলোচ্যসূচিতে।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫