ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দক্ষিণ এশিয়ার পর্যটন পুরস্কারে বাংলাদেশের ২২ স্বীকৃতি Logo পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু Logo ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী Logo সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে Logo ৫২ বছর বয়সে স্নাতক ডিগ্রি, কুয়েতে প্রশংসায় ভাসছেন প্রবাসী Logo চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস Logo ওদের মুখের হাসিই আমার যন্ত্রণা দূর করে: রাশমিকা Logo সিসা দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী Logo দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা Logo বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

চীনে বোয়াও সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে আরও বক্তব্য রাখবেন, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

অধ্যাপক ইউনূস বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টাসহ তাঁর সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

বোয়াও ফোরামের পাশাপাশি প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ২৯ মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

সফরে প্রধান উপদেষ্টা চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন। যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।

আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয়

দক্ষিণ এশিয়ার পর্যটন পুরস্কারে বাংলাদেশের ২২ স্বীকৃতি

চীনে বোয়াও সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত ০১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫