ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ Logo ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ Logo নারায়ণগঞ্জে দিনে-দুপুরে জুয়েলারি দোকানে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপা লুট Logo পুলিশ সেজে যাত্রীকে জরিমানা, অর্থ না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা Logo শাসন করে চড় মেরেছিলেন ছেলেকে, ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার Logo পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের ৩ মরদেহ উদ্ধার, জানাজা শেষে দাফন সম্পন্ন Logo জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য Logo কয়েক দশক ধরে ছিলেন বন্ধু, একটি ডিএনএ পরীক্ষা জানালো তারা বোন Logo শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৫

ফিলিস্তিনে গণহত্যার জবাবে ইসরাইলে হামাসের রকেট হামলা

গত কয়েকমাসের মধ্যে ইসরাইলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

রোববার (৬ এপ্রিল) রাতে গাজা থেকে ইসরাইল ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

ইসরাইলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

এদিকে গেল ২০ দিনে গাজায় নিহত হয়েছে ৪৯০ শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে, পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে ইসরাইলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয় প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিপন্থি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেয়া হয়েছে ধর্মঘটের।

এরমধ্যেই যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় দুই আইনপ্রণেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করা হয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জনপ্রিয়

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

ফিলিস্তিনে গণহত্যার জবাবে ইসরাইলে হামাসের রকেট হামলা

প্রকাশিত ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫