ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক Logo বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন Logo বেঙ্গল হাউসে কীসের ভাড়া মিটিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক? Logo মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি Logo নতুন পথ খোঁজার তাগিদ নিয়ে শেষ হলো ‘লিডারশিপ সামিট’ Logo শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ Logo ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ ধারণাটি বহুজাতিকদের চাপিয়ে দেওয়া: ফরিদা আখতার Logo পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা Logo প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ Logo স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এআই দিয়ে স্মল মডেল সমাধান করছে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনার অন্যতম একটি বিষয় হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের অনুসন্ধানে দেখা গেছে, কিছু নির্দিষ্ট কাজে স্মল মডেল ব্যবহার করেও সাইবার নিরাপত্তার ঝুঁকি সমাধান করা যায়। অনেক ক্ষেত্রে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের থেকেও এর ফলাফল ভালো হয়।

সফোস এমন কিছু ছোট ও দ্রুতগতির এআই মডেল তৈরি করেছে যেগুলো অনেকটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতই নির্ভুলভাবে কাজ করে। এই মডেলগুলো ব্যবহার করাও তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং সহজেই কম্পিউটার বা ক্লাউড সিস্টেমে চালানো যায়। অন্যদিকে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো পরিচালনার খরচ অনেক বেশি হয়ে থাকে।

সাইবার নিরাপত্তার অনেক খাতে জেনারেটিভ এআই প্রয়োজন হয়না। বরং স্মল মডেল দিয়ে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। যেমন ক্ষতিকর ওয়েবসাইট শনাক্ত করা, ইমেইলে ভাইরাস আছে কিনা, বা কোন ফাইলে ঝুঁকি আছে কিনা সেটি চিহ্নিত করা। এছাড়া, অনেক সিকিউরিটি কো-পাইলটের কাজও (যেমন এলার্ট দেখা, কোন সমস্যা আগে সমাধান করতে হবে তা ঠিক করা) স্মল মডেল দিয়ে সফলভাবে করা সম্ভব।

এই স্মল মডেলগুলোকে আরও দক্ষ করতে সফোস তিনটি পদ্ধতি ব্যবহার করেছে:

● নলেজ ডিস্টিলেশন: লার্জ মডেলটির জ্ঞান স্মল মডেলগুলোকে শেখানো হয়। অর্থাৎ স্মল মডেলটিতে তথ্য বা জ্ঞান স্থানান্তর করা হয়। এতে, বড় আকারের ডিপ্লয়মেন্টের ঝামেলা ছাড়াই স্মল মডেলের কর্মক্ষমতা বাড়ানো যায়।

● সেমি-সুপারভাইজড লার্নিং: লার্জ মডেলগুলোতে যেসব তথ্য আগে শনাক্ত করা হয়নি, সেগুলো চিহ্নিত করা হয়। পরবর্তীতে, সেই চিহ্নিত ডেটা থেকে স্মল মডেলগুলো শেখে।

● সিনথেটিক ডেটা জেনারেশন: লার্জ মডেলগুলো কৃত্রিমভাবে কিছু উদাহরণ তৈরি করে, যা দিয়ে স্মল মডেলগুলো আরও ভালোভাবে শেখে।

জনপ্রিয়

ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক

এআই দিয়ে স্মল মডেল সমাধান করছে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ

প্রকাশিত ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫