ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী ৪ নভেম্বর।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ তারিখ ধার্য করেন।

এর আগে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপক পরিচালক জাহাঙ্গীর কবির। এ নিয়ে এ মামলার ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিন মামলার সাক্ষ্যগ্রহণের সময় ধার্য থাকলেও বেগম খালেদা জিয়ার আইনজীবী আদালতে হাজিরা দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণের পর সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। পরে ২০২৩ সালের ১৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। বেগম খালেদা জিয়া ছাড়াও এ মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এ ছাড়াও ৩ আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ, এ কে এম মোশাররফ হোসেন ও মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

প্রকাশিত ০৩:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪