ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী Logo রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা Logo বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ইন্টার্নশিপ, ভাতা ১০০০০, অফিস ৮টা থেকে ৫টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে জনতার ঢল

মালদ্বীপকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মালদ্বীপকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

ঢাকার মিরপুরে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ। উদ্বোধনী দিনে দারুণ পারফরম্যান্সে মালদ্বীপকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল।বুধবার (২২ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের প্রথম দিন অনুষ্ঠিত হয় তিনটি ম্যাচ। বাংলাদেশ ৩–০ মালদ্বীপ।

খেলার শুরুতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে একতরফা জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম সেট: বাংলাদেশ জেতে ২৫–২১ পয়েন্টে।

দ্বিতীয় সেট: কোনো প্রতিরোধই গড়তে পারেনি মালদ্বীপ; ২৫–১৩ পয়েন্টে জেতে লাল-সবুজরা।

তৃতীয় সেট: আবারও ২৫–২১ পয়েন্টে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে দারুণ আত্মবিশ্বাসে সূচনা করল বাংলাদেশের ভলিবল দল।

অন্যান্য ম্যাচের ফলাফল

তুর্কমেনিস্তান ৩–০ নেপাল
উদ্বোধনী দিনের আরেক ম্যাচে নেপালকে কোনো সুযোগই দেয়নি তুর্কমেনিস্তান। সরাসরি তিন সেটে (৩–০) সহজ জয় পেয়েছে তারা।

শ্রীলঙ্কা ৩–২ আফগানিস্তান
দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াই। সমানে সমান প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ৩–২ সেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। কাভা কাপের এই আসরে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও তুর্কমেনিস্তানসহ মোট ৬টি দল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

জনপ্রিয়

সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা

মালদ্বীপকে উড়িয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

প্রকাশিত ১২:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫