ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ হোসেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬৬ বার পঠিত

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ হোসেন

অবশেষে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।

এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান লেগ স্পিনার রিশাদ হোসেনের, যিনি বল হাতে তুলে নেন ১২টি উইকেট, আর তাতেই গড়লেন এক নয়, দুটি নতুন রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে রিশাদের বোলিং পারফরম্যান্স ছিল দারুণ প্রভাবশালী। তিন ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে তিনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। এবার রিশাদ ১২ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন।

শুধু বিশ্বরেকর্ড নয়, রিশাদ ভেঙেছেন বাংলাদেশেরও এক পুরোনো রেকর্ড। দেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এতদিন ছিল আরাফাত সানির। তিনি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন। এবার রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রিশাদ একাই ৬ উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে পান ৩ উইকেট। আর তৃতীয় ও শেষ ম্যাচে আরও ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতানোর পাশাপাশি নিজের নাম লেখালেন ক্রিকেট ইতিহাসের পাতায়।

রিশাদ হোসেনের এই ১২ উইকেটের অসাধারণ পারফরম্যান্সই শেষ পর্যন্ত বাংলাদেশের ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে দেয়।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ হোসেন

প্রকাশিত ১০:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫