ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

ইবিতে ল’ অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৪৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ২য় তলায় কর্মশালার আয়োজন করে সংগঠনটি।

কর্মশালায় সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত। প্রশিক্ষক হিসেবে মিশুক শাহরিয়ার ও সাকিব আল হাসান রাকিব। নাঈমুর রহমান সুজনের সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষকগণ তাদের আলোচনায় সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান, সিটি খতিয়ান চেনার উপায়, দলিল পড়ার পদ্ধতি, দলিল যাচাই-বাছাই করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি জমি পরিমাপের পদ্ধতি, আনা, গন্ডা, কড়া, পরিমাপে দেওয়া জমিকে শতাংশে রুপান্তরের পদ্ধডু সম্পর্কে আলোকপাত করা হয়।

অধ্যাপক ড. আব্দুল আল মুহিত বলেন, “আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না তার কারণ আমরা আইনের অনুশাসন মানছি না। ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি’ শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা তৈরি করতে কাজ করে। আমাদের পৃথিবীতে চলার জন্য কুরআনের পাশাপাশি আমরা মানুষ কিছু আইন তৈরি করেছি, যেগুলো আমার-আপনার ভালোর জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দলিল ও খতিয়ান বিষয়ে ভালোভাবে জানুক। যাতে তারা এ বিষয়ে প্রতারণার শিকার না হয়।”

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ইবিতে ল’ অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা

প্রকাশিত ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫