ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব Logo ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ Logo ৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই বাকৃবির মেহেদীর, তদন্তে ভুলের অভিযোগ Logo মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে Logo সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব Logo সেন্ট মার্টিনে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা Logo ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন : নিলোফার চৌধুরী Logo সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন : স্পিকার Logo অস্ট্রেলিয়াকে ৯৯ রানে গুটিয়ে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভেসে গিয়ে এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২০ অক্টোবর ভারী বর্ষণের পর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল পানির স্রোতে তিনটি শিশু ভেসে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সৌদি সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

তাত্ক্ষণিক উদ্ধার অভিযানে তিন শিশুর মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ থাকা অপর শিশুটির সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় সৌদি সিভিল ডিফেন্স গভীর শোক প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিভিল ডিফেন্স এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বর্তমান বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশের নাগরিক, প্রবাসী এবং দর্শনার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার পানির স্রোত অত্যন্ত দ্রুতগতির ও বিপজ্জনক হয়ে থাকে বলে জানানো হয়।

দুর্ঘটনা এড়াতে সবাইকে নদী, উপত্যকা, পানিপ্রবাহের নালা এবং নিচু এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ করতে সরকারি নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়

মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

প্রকাশিত ১১:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬