ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫।

বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক, যেখানে সবাই সমান এবং কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না।

অনুষ্ঠান শেষে তিনি খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা চলবে বিজয় দিবস পর্যন্ত।

জনপ্রিয়

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

প্রকাশিত ১১:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫