ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

রাজধানীতে জমজমাট শীতবস্ত্রের বাজার, ফুটপাতে বিক্রি বেশি

রাজধানীতে জেঁকে বসেছে শীত, আর সেই সঙ্গে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নিউমার্কেটসহ বিভিন্ন পাইকারি ও খুচরা মার্কেটে প্রতিদিন বাড়ছে ক্রেতার ভিড়। পরিবারিক কেনাকাটার পাশাপাশি ত্রাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে কম্বল ও গরম কাপড় কেনার প্রবণতাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি ও দাতা সংস্থার সামাজিক কার্যক্রম বাজারে বাড়তি গতি এনে দিয়েছে।

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে বেচাকেনা আশানুরূপ না হলেও ডিসেম্বরের শুরু থেকে তীব্র শীত অনুভূত হওয়ায় অর্ডার দ্রুত বাড়ছে। বঙ্গবাজারের পাইকারি ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, “শীত যতো বাড়ছে, ক্রেতাও ততো বাড়ছে। এখন ত্রাণের কম্বলের চাহিদা খুব ভালো—কেউ পাঁচ হাজার আবার কেউ ২০ থেকে ৫০ হাজার পিস পর্যন্ত অর্ডার দিচ্ছেন।

আরেক পাইকারি ব্যবসায়ী জানান, করপোরেট প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতারাই বড় ক্রেতা। তাঁর ভাষায়, ত্রাণের কম্বলের দাম আমরা তুলনামূলক কম রাখার চেষ্টা করি, লাভও কম করি।

এ বছর দেশি কম্বলের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। ঢাকার বাজারে এসব কম্বল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৭৫০ টাকায়। আমদানি করা কম্বলের দাম আরও বেশি; প্রতি পিস ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিদেশি কম্বলের বর্তমান দাম ৮০০ টাকা থেকে শুরু হয়ে মানভেদে ৮ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে।

কম্বলের পাশাপাশি গরম পোশাকেও জমেছে বেচাকেনা। জ্যাকেট, সোয়েটার, উলের শাল, মাফলার, চাদর—সব ধরনের শীতের পোশাকেই বাড়ছে চাহিদা। ব্যবসায়ীদের মতে, কাঁচামাল ও মজুরি খরচ বৃদ্ধির কারণে এ বছর পোশাকের দাম ২০০ থেকে ২ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।

খুচরা বাজারেও একই চিত্র দেখা গেছে। শুক্রবার বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ছিল উপচে পড়া ভিড়। অনেক মার্কেট বন্ধ থাকা সত্ত্বেও ফুটপাতের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। রঙিন শীতের পোশাকে নারী–পুরুষ–শিশু সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কুড়িগ্রাম থেকে চাকরির পরীক্ষা দিতে আসা ক্রেতা আল মামুন মিন্টু জানান, গ্রামের বাজারের সঙ্গে দামের তেমন পার্থক্য না থাকলেও ঢাকায় পছন্দমতো পোশাক বেছে নিতে সুবিধা হয়েছে। তিনি দুইটি কান টুপি, জুতা এবং শিশুর পোশাক কেনেন। পরে নিউমার্কেটে গিয়ে স্ত্রী ও মায়ের জন্য কেনাকাটা করার পরিকল্পনাও করেন।

ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ নামা শীত ও নির্বাচন ঘিরে ব্যস্ততা বাজারকে চাঙ্গা করে দিয়েছে। তাঁদের আশা, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বেচাকেনা আরও বাড়বে। খুচরা বিক্রেতারাও জানাচ্ছেন, মৌসুমের শুরু থেকেই বিক্রি ভালো যা পুরো মৌসুমের জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

রাজধানীতে জমজমাট শীতবস্ত্রের বাজার, ফুটপাতে বিক্রি বেশি

প্রকাশিত ১২:০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫