ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল Logo “জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির” Logo দুই দশকেও হয়নি নিজস্ব সাব-স্টেশন, বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কুবি

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের আরেক নেতার পদত্যাগ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কবি নজরুল সরকারি কলেজ শাখার প্রচার সম্পাদক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন করিম রছি।

রোববার (১১ জানুয়ারি ) সংগঠনের সভাপতি নাহিদ হাসান বরাবর পাঠানো এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসলেও বর্তমানে ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণে সংগঠনের কাজে আগের মতো সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, সংগঠনের স্বার্থ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সভাপতির নিকট তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।

আবেদনে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করিম রছি বলেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান বলেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদত্যাগ করছে এ বিষয়ে আমরা জানি না।

জনপ্রিয়

শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের আরেক নেতার পদত্যাগ

প্রকাশিত ০৯:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬