ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক সম্ভাবনার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল ক্লাব (জেইউবিসি)।

বুধবার (২২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে দেয়া তথ্য সংগঠনটি জানায়, বাস্কেটবলের দীর্ঘদিনের সাফল্যগাঁথা ও অর্জনের ধারাবাহিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

নবগঠিত এই ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ম্যানেজমেন্ট বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাবিলা সুলতানা।

ক্লাবটির সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, যিনি দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোচ হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক আজমল আমিন টুটুল। তাঁদের তত্ত্বাবধান ও পরামর্শে ক্লাবটি ইতোমধ্যে সুসংগঠিতভাবে কার্যক্রম শুরু করেছে।

ক্লাবের ফাউন্ডার হিসেবে আছেন ফাহিম তাজোয়ার সারফি (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭), সোহানুর রহমান সাঞ্জু (দর্শন-৪৮), দেবযানী ভট্টাচার্য (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭), রাইফ রহমান(চারুকলা-৪৮)।

ক্লাবের সভাপতি মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবলের অর্জনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। ক্লাব হিসেবে আমাদের লক্ষ্য শুধু বাস্কেটবলের উন্নয়ন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সকল ইনডোর ও আউটডোর খেলাধুলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা।”

“আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়া ও সুযোগবঞ্চিত ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে। সবার সহযোগিতায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারব” বলে আশা ব্যক্ত করেন অক্ষর।

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা

প্রকাশিত ১২:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬