ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা Logo দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন যুবক Logo অবশেষে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র Logo ভারতের কাছে হেরে সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা Logo নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল গ্রেপ্তার Logo ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও আগামীর সংকল্প, যা ভাবছেন বাকৃবি ছাত্রদল নেতা  Logo শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত Logo দোহারে ডেঙ্গু বিরোধী অভিযানে ফগিং ও সমাবেশ Logo কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্য তানিউল করিম জীমের চিকিৎসার জন্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় এই অর্থ বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তা জীমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা তাদের এক মাসের শিক্ষাবৃত্তির অর্থ (২০০ টাকা করে) জীমের চিকিৎসা সহায়তার জন্য প্রদান করেন।

এছাড়াও ২০২৪ সালের ২৮ আগস্ট দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে একটি তহবিল গঠন করেন। এর ৮০ শতাংশ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হলেও অবশিষ্ট ২০ শতাংশ ছাত্রবিষয়ক উপদেষ্টার তহবিলে সংরক্ষিত ছিল। পরবর্তীতে সেই তহবিল থেকে গত ২ এপ্রিল জীমের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়।

সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করি, এই সহায়তা জীমের চিকিৎসায় সহায়ক হবে।”

এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের সম্মতিতে তাদের এক মাসের স্টাইপেন্ড থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি, এটি জীমের চিকিৎসায় সহায়ক হবে। তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চাচার চিকিৎসার কাজে ভারতে গিয়ে তানিউল করিম জীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে ট্রেনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং পরে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে তাকে দেশে এনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা

অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান

প্রকাশিত ০৯:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬