ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা Logo ঢাবি দাবা ক্লাবের ট্যালেন্ট হান্টে ৮০ প্রতিযোগী, চ্যাম্পিয়ন আকিব হাসান Logo নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে: রিজভী Logo ঘুষ-দুর্নীতিই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় Logo বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী Logo ইভি গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা Logo পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ Logo প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে সমালোচকদের চ্যালেঞ্জ প্রণয়ের Logo ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি Logo ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে

রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার 

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৩৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে মর্টারশেল সদৃশ্য বস্তু সন্ধান পান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেটি নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার কাজ করার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেটিকে মর্টারশেল হিসেবে শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলে।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন পেছনের একটি ফাঁকা মাঠে মর্টারশেলটি নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া এই মর্টারশেলটি দীর্ঘদিনের পুরনো। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে সংস্কার কাজ বা খননকালে এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সাথে মর্টারশেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল নিরাপদ ঘোষণা করা হয়েছে।

সায়েম/রাবি

জনপ্রিয়

রাজবাড়ীতে শাহ আব্দুল করি‌ম স্মরণে উৎসব, শিল্পীরা পে‌লেন সম্মাননা

রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার 

প্রকাশিত ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬