ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে মিছিলটি শুরু হয় করেন তারা। মিছিলটি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম বরকত হল গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। এতে প্রায় দেড়‌ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় মিছিলে তারা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘শিবিরের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “ছাত্রদল সবসময় সহনশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চা করে আসছে। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও মুক্তবুদ্ধি চর্চাকে ব্যাহত করছে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিবিরের এই বর্বরোচিত হামলা মুক্তচিন্তা ও শিক্ষার পরিবেশের ওপর চরম আঘাত। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর যে সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

যারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, শিবিরকে গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সুস্থ সহাবস্থানে ফিরতে হবে; অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব।

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০৮:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬