ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ১১:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২১১ বার পঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের মহাকাশ গবেষণা সংস্থার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরিচালক আরিফ আতেস।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আনসার ও ভিডিপি মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন।

তিনি আরও জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বহুমাত্রিক ভূমিকা পালন করছে এবং মাঠপর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের মাধ্যমে কার্যকর অবদান রেখে চলেছে। বাহিনীর এই কর্মপরিধি ও সম্ভাবনার বিষয়ে অবগত হয়ে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করে।
প্রতিনিধিদল ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নমুখী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে। তারা মনে করেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারকরণ এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ১১:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬