ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সহযোগিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচন কেন্দ্রিক দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি ১৫ ও ১৬ জানুয়ারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদ কর্মী অংশ নেন। প্রশিক্ষণে নির্বাচনী আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলা, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রশিক্ষণের প্রথম দিন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কারকারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা। তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন  ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক ও পিআইবির সহ সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

প্রকাশিত ০১:১৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬