ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিটির ১০০ টাকা স্পনসর আয়ের সাড়ে ৮৭ টাকাই ছিল ভুয়া Logo বাংলা কিউআর: নভেম্বর থেকে ব্যক্তির টাকা যাবে ব্যক্তির কাছে Logo নাটোরে বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজি ওজনের চিতল মাছ Logo তুরস্কে ব্যাপক বন্যা, স্কুল বন্ধের ঘোষণা Logo বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে দিল্লিতে বৈঠক, যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও Logo যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের হাত আছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ, প্রজ্ঞাপনে নেই উত্তীর্ণ ৫৭ জনের নাম Logo গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের Logo চীনের ৭৭তম বার্ষিকীর প্রাক্কালে নবজাগরণের আহ্বান সির Logo হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

রবিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেয়া হয় ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম ইমরান মীর, মো: মেহেদী হাসান, মো: মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের কার্যক্রম নিয়ে অত্যন্ত কনসার্ন। যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাকটিভ তাদেরকে সতর্ক করতেই এই কার্যক্রম। এটি কেবল সূচনা মাত্র পর্যায়ক্রমে আরও ইনঅ্যাকটিভ সদস্যের পদ স্থগিত করা হবে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় প্রোগ্রামে অসহযোগিতা করার জন্য তাদের পদ স্থগিত করা হয়েছে । যদি তারা সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় হয় তবে ফিরে আসার সুযোগ আছে।

সিটির ১০০ টাকা স্পনসর আয়ের সাড়ে ৮৭ টাকাই ছিল ভুয়া

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

প্রকাশিত ০৯:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬