ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু Logo আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান Logo ‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’ Logo বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি Logo ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল Logo শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা Logo লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি Logo হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ Logo সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী

আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু

ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির নিকট পরিচয়পত্র পেশ করার মাধ্যমে ডাবলিনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব পালন শুরু করেছেন মোহাম্মদ নূরে আলম। সম্প্রতি রাষ্ট্রপতির বাসভবন আরাস অ্যান উখতারাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হয় বলে ডাবলিনের বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ও সেদেশের জনগণের কাছে বাংলাদেশের সরকার ও জনসাধারণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকেও আইরিশ প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে আয়ারল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক বিষয়টি স্মরণ করেন।

ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস স্থাপনকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করে রাষ্ট্রদূত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং সংস্কৃতি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

আইরিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রণোদনা এবং সুলভ শ্রমশক্তির সুবিধা নিয়ে ফার্মাসিউটিক্যালস ও সবুজ জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পরিচালনার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ নানা আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূতের বক্তব্য শুনে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

প্রকাশিত ০১:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬