ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

জাবিতে দর্শন বিভাগের চতুর্থ পুনর্মিলনী আগামীকাল

জজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পুনর্মিলনীর আহ্বায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন মো. আহসান হাবীব ।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে।

দিনব্যাপী পুনর্মিলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, মজার খেলা, র‌্যফেল ড্র, দুপুরের মহাভোজ এবং সর্বশেষে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব , কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনির হোসেন তালুকদার।

এছাড়া, পুনর্মিলন উপলক্ষে এলামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.ওবায়দুর রহমান ও অধ্যাপক ড. ফাহমিনা আজমেদকে বিশেষ সম্মাননা পদক প্রদান করবে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

জাবিতে দর্শন বিভাগের চতুর্থ পুনর্মিলনী আগামীকাল

প্রকাশিত ০২:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬