ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বছরব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। লেখা-পড়ার পাশাপাশি আনন্দ বিনোদন এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শারীরিক ও মানসিক উন্নতির সাথে সাথে লেখা-পড়ার মানও উন্নত হবে। একটি টুর্নামেন্ট আয়োজন করতে অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ এই আয়োজনের সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি দল (ছাত্র) এবং ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করছে।

দিনের প্রথমার্ধে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বনাম ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খেলায় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ২-১ সেটে, অর্থনীতি বিভাগ ২-০ সেটে আইন ও বিচার বিভাগকে এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ নৃবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। ইতিহাস ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের খেলায় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ উপস্থিত না থাকায় ইতিহাস বিভাগকে ওয়াক ওভার দেওয়া হয়। বিকালে আরও চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার একই মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত ০৪:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬