ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

অসংক্রামক রোগ প্রতিরোধে কবি নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি

রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির র‍্যালি আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে শহীদ মিনারে এসে এই র‍্যালী শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপধ্যাক্ষ মুহাম্মদ হায়দার মিঞা। এছাড়াও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জেসমিন আক্তার ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরজমিনে দেখা যায়, এসময় তারা সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করেন এবং কলেজের ক্যান্টিন ও আশপাশের খাবার বিক্রেতাদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাথরুম, পানির স্থান ও ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আলমগীর বলেন, আমি বাংলাদেশ রেড ক্রিসেন্টের একজন সদস্য। রেড ক্রিসেন্টের উদ্যোগে আজ আমরা একটি সচেতনতামূলক র‍্যালি আয়োজন করি। র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।

তিনি আরও বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে কবি নজরুল সরকারি কলেজের ক্যান্টিন ও আশপাশের খাবার বিক্রেতাদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করা হয় এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার ঢেকে রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। শীতকালীন জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়েছে। এছাড়া কলেজের বাথরুম, পানির জায়গা ও ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে, যাতে এডিস মশার বিস্তার রোধ করা যায়।

রসায়ন বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নুপুর বলেন, আজকে আমরা একটা সচেতনমূলক র‍্যালী করেছি যেখানে আমরা খাদ্যের সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক বিষয় নিয়ে সবাইকে বার্তা দিয়েছি। খাবার যে ফুড কার্ডগুলা আছে কলেজের পাশে ওইগুলাতে হচ্ছে আমরা পলিথিন, গ্লাভস এবং খাদ্যের সুরক্ষার জন্য হচ্ছে দোকানদারদের ক্যাপ দিছি এবং খাদ্যে যেন ধুলাবালি না আসে, মশা মাছি না আসে তার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে এবং ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ব্লিসিং পাউডার দিয়েছি।

জনপ্রিয়

শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন 

অসংক্রামক রোগ প্রতিরোধে কবি নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি

প্রকাশিত ০৩:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬