ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল Logo খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন Logo চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য  Logo বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন  Logo রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট Logo কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি

বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য হলেন জাবি ভিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এছাড়া কমিটির আরো সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।

দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এই কমিটি গঠন করা হয়েছে।

উলেখ্য,ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) হলো বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন, যা পেশাগত সুযোগ-সুবিধা, গবেষণা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ নিয়ে কাজ করে থাকে।

জনপ্রিয়

জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য হলেন জাবি ভিসি

প্রকাশিত ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬