ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড় Logo সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর দাবি ‎কুবি শিক্ষার্থীদের ‎

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
‎
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।
‎
‎স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন,”শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। দেশের বিভিন্ন বিভাগে বসবাসকারী অনেক শিক্ষার্থীর পক্ষে স্বল্প ছুটিতে অতিরিক্ত ভাড়া বহন করে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক। আমরা আশাবাদী প্রশাসন বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিতে বিবেচনা করবেন।”
‎
‎উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎

জনপ্রিয়

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর দাবি ‎কুবি শিক্ষার্থীদের ‎

প্রকাশিত ১২:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬