ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বইমেলার দ্বিতীয় দিন অপ্রস্তুত অনেক স্টল, সাপ্তাহিক ছুটি তবুও পাঠকখড়া Logo জবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জুনায়েদ-রাফি Logo অমর একুশে বইমেলায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রাবিস্থ পাবনা জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল Logo জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীর উদ্যোগে পাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল Logo ‎ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সম্প্রীতির ইফতার Logo কবি নজরুল কলেজ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল Logo ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি : সফিকুর রহমান কিরণ

অমর একুশে বইমেলায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ বার পঠিত

অমর একুশে বইমেলা ২০২৬ বাংলা একাডেমি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা’র ২য় দিনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। শুরু হয়

সকাল ৯:৩০টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু—কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ক—শাখায় ৫৪০জন, খ—শাখায় ৬২০জন এবং গ—শাখায় ২৪৫জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ।

শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা:

সকাল ১০:৩০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শিশু—কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। এতে ক—শাখায় ২১০জন, খ—শাখায় ২৭৯জন এবং গ—শাখায় ৯৭জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

বিকেল ৩:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : ফরিদা পারভীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রোমেল। আলোচনায় অংশ নেন ড. আবু ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার।

মোহাম্মদ রোমেল বলেন, বাংলাদেশের সংগীত—জগতে অনন্য একজন শিল্পী ফরিদা পারভীন। শিশুকাল থেকেই তিনি সংগীত—সাধনায় মনোনিবেশ করেন। সংগীতের বিভিন্ন ধারায় বিচরণ করলেও লালনসংগীত—শিল্পী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন। লালনসংগীতের ভাব, আধ্যাত্মিক কথা ও দর্শন তাকে আকৃষ্ট করেছিল। ফলে শিল্পী হিসেবে তাঁর রূপান্তর ঘটে। ফরিদা পারভীন লালনসংগীতের একজন সাধক—শিল্পী হিসেবে আবিভূর্ত হন। সর্বস্তরের মানুষের মধ্যে লালনের গান পেঁৗছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। এই সাধক—শিল্পী তাঁর অতুলনীয় গায়কীর কারণে উত্তরপ্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

ড. আবু ইসহাক হোসেন বলেন, ফরিদা পারভীনের কণ্ঠে ভর করে লালনের গান দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। লালনসংগীত ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিক বাংলা গানের ইতিহাস লিখতে গেলে ফরিদা পারভীনের নাম অপরিহার্য। তাঁর গান শুনে বিশে^র প্রখ্যাত অনেক পণ্ডিত ও গবেষক লালনের দর্শন ও গানের প্রতি আকৃষ্ট হয়েছেন।

ফরহাদ মজহার বলেন, ভাষার মাসে শিল্পী ফরিদা পারভীনকে নিয়ে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। লালনের গানের ভাষায় ভাবের যে শক্তি, তা ফরিদা পারভীনের হৃদয়কে স্পর্শ করেছিল। ফরিদা পারভীনের গায়কীর মধ্য দিয়ে লালন আবার নতুন করে আমাদের কাছে হাজির হয়েছেন।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন ফরহাদ মজহার।

বিকেল ৪:০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আবদুল হাই শিকদার এবং হাসান হাফিজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নূরুল হাসনাত জিলান, আশরাফুল হাসান (বাবু), আরিফুল হাসান এবং সীমা ইসলাম। সংগীত পরিবেশন করেন শিল্পী আলম আরা মিনু, চন্দা চক্রবর্তী, ইন্দিরা রুদ্র, নাফিজা ইবনাত কবির, মিরাজুল জান্নাত সোনিয়া এবং পারভীন লিপি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন, শিমুল বড়–য়া (তবলা), রাজিব আহমেদ (কী—বোর্ড) মো. মেজবাহ উদ্দিন (অক্টে্যাপ্যাড) ও পল্লব দাস (বেইজ—গীটার)।

আগামীকালের সময়সূচি  :

আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার মেলা শুরু হবে সকাল ১১:০০টায় এবং শেষ হবে রাত ৯:০০টায়। সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। সকাল ১০:৩০টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু—কিশোর সংগীত প্রতিযোগিতার প্রথমিক বাছাই পর্ব।

বিকেল ৩:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : আহমদ রফিক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইসমাইল সাদী। আলোচনায় অংশ নেবেন মোস্তফা তারিকুল আহসান। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা। বিকেল ৪:০০টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, প্রতিদিন মেলার সময়সূচি সকাল ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। মেলায় আজ নতুন বই এসেছে ১৬টি।

জনপ্রিয়

কবি নজরুল কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অমর একুশে বইমেলায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬