ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন Logo কেইনের হাতেই কি উঠছে ব্যালন ডি’অর Logo বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে ‘উই হ্যাভ এ প্ল্যান’: প্রতিমন্ত্রী Logo ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ Logo সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন চায় হেফাজত Logo সম্পত্তি হস্তান্তরের নতুন আইন নিয়ে কেন এত ‘বিরোধিতা’ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo বিনিয়োগ আকর্ষণে হংকংয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ Logo একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুললেন ৬ হাজার গ্রাহক Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১০৬ বার পঠিত

ব্রাজেন্টিনা নাটকে অভিনয় করেছেন জামাল ভূঁইয়া (মাঝে)

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে বিশেষ আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ এর। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দেখা গেছে অভিনয়ে।

এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জামাল ভূঁইয়া, তবে কোনো নাটক বা ফিকশনধর্মী প্রযোজনায় এটি তার প্রথম অভিনয়। জামাল জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

নাটকে জামাল ভূঁইয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। নাটকটির গল্প, কাহিনি ও পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান।

‘ব্রাজেন্টিনা ক্লাব’ এর কাহিনি আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আবেগ, মান-অভিমান, ঝগড়া, হাস্যরস ও নানা নাটকীয় ঘটনাকে ঘিরে।

প্রসঙ্গত, ৮ পর্বের ‘ব্রাজেন্টিনা’ সিরিজটিতে জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী লামিমা লাম, অভিনেতা শরাফ আহমেদ জীবন, ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীরসহ আরও অনেকে।

ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রতি শনি ও রবিবার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।

জনপ্রিয়

জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

প্রকাশিত ১০:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬