ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ, নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে

তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমরা।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান হাফেজ মুয়াজ মাহমুদ।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। বাসটি তাকে নিয়ে মিরপুরের মারকাজু ফয়জিল কোরআনের দিকে রওনা দিয়েছে।

এ সময় নিজের অনুভূতি প্রকাশ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি নিজের পুরস্কার বাবা-মায়ের জন্য উৎসর্গ করেন।

এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

এর আগে, গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ, নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে

প্রকাশিত ১২:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪