ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের Logo কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. আমজাদ Logo আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক সোহেল রানা Logo রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ Logo নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো: হাছান Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির Logo রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল! Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম

আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তঋণ শুধু আলোচনা সভা, বড় বড় বক্তৃতা কিংবা বই লিখে শোধ হবে না। শহীদদের রক্তের শোধ করার ক্ষেত্রে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য বলবো আপনার আশেপাশের লোকদের প্রথমে সৎ হতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত “জুলাই: রক্তঋণের উত্তরাধিকার” শীর্ষক আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার আশেপাশের লোকজনকে সৎভাবে কাজ করতে হবে। তবেই রাষ্ট্র প্রধান হিসেবে জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ হবে। পাশাপাশি শুধু নিজেকে সৎ দাবি করলেই হবে না, ব্যক্তিজীবনেও সততার চর্চা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সব দল ও সংগঠনে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমাদের একটাই অঙ্গীকার হওয়া উচিত ‘আমি যা বলি, তা-ই করব।’ তাহলেই শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করা সম্ভব হবে।”

নিজের সভাপতিত্ব নিয়ে সম্ভাব্য সমালোচনার প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, “অনেকে প্রশ্ন করতে পারেন, জাতীয় ছাত্রশক্তির অনুষ্ঠানে উপাচার্য কেন সভাপতিত্ব করছেন। আমার কাছে জুলাই কোনো সংগঠনের বিষয় নয়, এটি একটি চেতনা। আমাকে যদি শুধু একজন অংশগ্রহণকারী হিসেবেও ডাকা হতো, তবুও আমি একই আনন্দ নিয়ে উপস্থিত হতাম।”

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “জুলাই আমার কাছে অনির্ধারিত, প্রস্তুতিহীন একজন মানুষের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ইতিহাস। রাত গভীরে ভাঙা গাড়িতে আতঙ্ক নিয়ে টকশো থেকে ফেরার ইতিহাস। তাই কে আয়োজন করল, সেটি নয়; আলোচনার বিষয়বস্তুই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

জনপ্রিয়

নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের

আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি

প্রকাশিত ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬