ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে Logo বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল Logo ‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি Logo দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০ Logo ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার Logo ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদের দুর্নীতি খুঁজতে মন্ত্রণালয়ে নথি চেয়েছে দুদক Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ও জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করতে বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার লক্ষ্যে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মূলত ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগপ্রবণ হওয়ায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন জানান, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন।

জনপ্রিয়

০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার

প্রকাশিত ১০:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬