ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা Logo বাংলাদেশি বংশোদ্ভূত আফশা পেলেন যুক্তরাষ্ট্রের পিসাকানো বৃত্তি Logo সাপকে বিশ্বাস করা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নয় Logo এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে Logo নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস

শহীদ পরিবারের একজন চাকরি পাবে: সারজিস

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুনর্বাসন, দীর্ঘমেয়াদি সম্মানীভাতাসহ সব পরিকল্পনা রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। এই ফাউন্ডেশনের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। যার কার্যক্রম আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখবো।

সারজিস বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা শ্রেষ্ঠ সন্তান। শহীদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহীদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন।

তিনি বলেন, যেভাবে আমাদের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা সেভাবে দাঁড়াতে পরিনি। তবে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা সবার কাছে যাব, কথা শুনবো। এটা শুরু। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখব।

সারজিস আরও বলেন, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, তাদের লিস্টকে প্রশ্নবিদ্ধ করা হয়। তবে আমরা এই বেলায় তা চাই না। যথাযথ ভেরিফিকেশন করেই শহীদদের তালিকা হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এ আয়োজন শুরু হয় সকাল ৯টায়। তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় শুরু হয় মূল আয়োজন। শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। আয়োজনে অংশ নিয়ে পরিবারের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জনপ্রিয়

জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা

শহীদ পরিবারের একজন চাকরি পাবে: সারজিস

প্রকাশিত ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪