ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

বিচারের আগে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : মান্না

আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এ দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করছেন তাদের বিচার হতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। জনগণের ওপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

বিচারের আগে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : মান্না

প্রকাশিত ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪