ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি Logo ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা Logo দশ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ Logo ‘ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে বাবার কষ্ট কমাতে চাই’ Logo নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’ Logo এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলাবে: অর্থমন্ত্রী Logo ‎কুবির শিল্প-অ্যাকাডেমিয়া চুক্তির প্রথম কার্যক্রমে ৪১ শিক্ষার্থীকে বিসিকের শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ Logo কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo বাকৃবিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইয়েস’
আগামী রোজার ঈদের সিনেমা

নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’

নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’

নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ প্রযোজক আরশাদ আদনান এবং আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া প্রযোজক আরশাদ আদনান এবার হাত মিলিয়েছেন অ্যাকশন ঘরানার সিনেমার জন্য পরিচিত নির্মাতা মোহাম্মদ ইকবালের সাথে। তাদের যৌথ রসায়নে এবার নির্মিত হচ্ছে তারকাবহুল বাণিজ্যিক ঘরানার নতুন সিনেমা ‘নসিব’।

বর্তমানে কক্সবাজারের মনোরম ও দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে। ‘নসিব’ শিরোনামের এই সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন এই প্রজেক্টের কথা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, সমুদ্র তীরবর্তী একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটির নীরব মুহূর্ত। রাতের চাঁদের আলো ও আবহে তৈরি করা হয়েছে একটি আবেগঘন পরিবেশ, যা সিনেমার গল্পে রোমান্স ও গভীরতার ইঙ্গিত দেয়। পোস্টার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালো সাড়া ফেলেছে।

‘নসিব’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ ফ্রেশ জুটি। পরিচালক মোহাম্মদ ইকবাল বরাবরই তার সিনেমায় নতুন কিছু উপহার দিতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কক্সবাজারের সমুদ্রসৈকত ও পাহাড়ি লোকেশনে নতুন জুটিকে নিয়ে রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছেন পরিচালক। তবে গল্পের খাতিরে ও দর্শকদের চমক ধরে রাখতে জুটি এবং মূল কাস্টিং নিয়ে এখনো এক ধরনের রহস্য জিইয়ে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এছাড়াও ভিনদেশী অভিনয়শিল্পীরা রয়েছেন বলে পরিচালক ইকবাল জানিয়েছেন।

তিনি বলেন, গল্পের প্রয়োজনে আপাতত শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বিগ বাজেটের এই সিনেমাটিতে আধুনিক কারিগরি প্রযুক্তি ও দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স ব্যবহার করা হচ্ছে, যা বড় পর্দায় দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। ঈদকে টার্গেট করেই ‘নসিব’ সিনেমার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজারের প্রথম লটের শুটিং শেষ করে সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ ঢাকা এবং দেশের বাইরের কিছু মনোরম লোকেশনে হওয়ার কথা রয়েছে।

আগামী ডিসেম্বরে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক ইকবাল। সম্প্রতি ঘটা করে সিনেমাটির মহরত হয়েছে। অন্যদিকে, প্রযোজক আরশাদ আদনান শাকিব খানকে নিয়ে নতুন বছরে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করবেন। সম্প্রতি সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

জনপ্রিয়

আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি

আগামী রোজার ঈদের সিনেমা

নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’

প্রকাশিত ১০:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬