ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা Logo সেমিস্টার ফি জমা দিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo রাবির জিয়া হলে ‘নারী থাকা সন্দেহে’ তল্লাশির অভিযোগে হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক স্থগিত Logo নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা Logo জাবির ভাসানী হলের পুকুরে দূষিত পানির প্রবাহ বন্ধে স্মারকলিপি Logo বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপের উদ্বোধন Logo কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন Logo পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার Logo হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা, মামলা দায়ের Logo গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

শেখ পরিবারে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ছাড়াও পরোয়ানা জারির তালিকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের নাম রয়েছে। এদের মধ্যে শেখ পরিবারের বেশ কয়েকজনের নামও উল্লেখ রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে চলা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন সকালে বিচারকাজ শুরু হয়েছে।

শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে শেখ পরিবারের কয়েকজনের নাম প্রকাশ্যে এসেছে। যারা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়, তার ফুফাতো ভাই শেখ সেলিম, ফুফাতো ভাইয়ের ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশ।

গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় থাকা অনেকের নাম প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই অপরাধীদের অনেকে এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সে কারণে তাদের সবার নাম প্রকাশ করা হচ্ছে না।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। কোন প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হবে। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ব্যাপারে বাংলাদেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইনে যেসব ব্যবস্থা আছে সেই সব প্রক্রিয়া এবং ব্যবস্থা গ্রহণ করেই এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সবার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রথম আবেদনে শেখ হাসিনা এবং দ্বিতীয় আবেদনে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সবার নাম এখানে উল্লেখ করা হয়নি। আমরা ধীরে ধীরে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করে বাকিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি তাদের নাম অন্তর্ভুক্ত করেছি। তথ্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনেকের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরও কয়েকজনের বিচার ট্রাইব্যুনালে চলছিল।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে এ পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, ১৪ দলীয় জোটের শরিক দলের নেতা, পুলিশের তৎকালীন আইজিসহ বেশ কয়েকজন সদস্য, র‌্যাবের তৎকালীন ডিজি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদের বিরুদ্ধে।

জনপ্রিয়

জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

শেখ পরিবারে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত ০৪:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪