ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের এ ভবনের দেয়ালে ‘গুপ্ত রজিনীতি নিপাত যাক’ লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন। এরপর তারা কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে ‘ওরা গুপ্ত’ , ‘গুপ্তকে না বলি’ এবং কলেজের বি ভবন ও সি ভবনে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’ , ‘গুপ্ত রাজনীতি চলবে না’ ইত্যাদি কলেজের দেয়ালে দেয়ালে লিখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, চট্টগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর নেক্কারজনক হামলা চালিয়েছে। রাজিনীত চলবে না মানে কি, সেখানে কোনো রাজনীতি চলবে না? গুপ্ত লেখাতে তাদের অন্তরজ্বালা শুরু হলো কেন ? তার মানে স্পষ্ট তাদের গুপ্ত রাজনীতি সেখানে চলছে। তার প্রতিবাদেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী হিসেবে আমরা মনে করছি এই গুপ্ত চর্চা বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, রাজনীতি করলে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত রাজিনীত করুক। শিক্ষার্থীরা যাকে গ্রহণ করার তাকে গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ডাকসুর ভিপি হয়েছেন তিনি গুপ্ত ভাবে হলে থেকেছে, ছাত্রলীগ করে নৌকা স্লোগান দিয়েছে। আমরা এমন গুপ্ত চর্চা দেখতে চায় না। আমরা চাই রাজনীতিতে সবাই অংশগ্রহণ করুক এবং সেটা প্রকাশ্যভাবে। এইজন্যই শিক্ষার্থীদেরকে সচেতন করতেই আমাদের দেয়াল লিখন কার্যক্রম।

উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন

প্রকাশিত ১০:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬