ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চমকপ্রদ যাত্রায় লঁসের জালে ৯ গোল দিয়ে কোমোর রেকর্ড Logo উত্তরায় উচ্ছেদ অভিযানে ‘ঘুষ নেওয়ার’ অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা Logo চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল আর্সেনাল Logo কংগ্রেসে ক্ষমতা হারিয়ে ‘খোঁড়া হাঁস’, ভিটো ক্ষমতা দিয়ে কতদূর যেতে পারবেন ট্রাম্প? Logo ৫ গোলের লড়াইয়ে লাইপজিগের মাঠে সিটির কষ্টার্জিত জয় Logo দুইবার পিছিয়ে পড়েও লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের চমক Logo তরঙ্গ নিলামের আগে আলোচনা চায় মোবাইল অপারেটররা Logo শেষ মুহূর্তে ভালভের্দের দর্শনীয় গোলে রেয়াল মাদ্রিদের জয় Logo নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা Logo ট্রাম্পের রাজনীতিতে বড় ধাক্কা, ডেমোক্র্যাটদের সামনেও পরীক্ষা

চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Screenshot

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা, জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার, গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে । এই গুপ্তরা শৈশবে জয় বাংলা স্লোগান দিয়েছে নৌকার স্লোগান দিয়েছে পরবর্তীতে আমরা তাদেরকেই ডাকসুর ভিপি জগসুর ভিপি হতে দেখেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোন ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করতে চান তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সাথে কোন আপোষ নেই। বাংলাদেশের কোন ক্যাম্পাসে যদি ছাত্রদলের কোন ভাইয়ের উপর আক্রমণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তাহলে কোন ক্যাম্পাসে এই গুপ্তদের জায়গা হবে না।

জনপ্রিয়

চমকপ্রদ যাত্রায় লঁসের জালে ৯ গোল দিয়ে কোমোর রেকর্ড

চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬