ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

কক্সবাজারকে স্বপ্নের মতো করে গড়া সম্ভব : পর্যটন উপদেষ্টা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সরকার দেশের পর্যটনকে আরো প্রসারিত করার পদক্ষেপ নিচ্ছে। এ জন্য সারাদেশের এক হাজার ৫০০টি পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করা হবে। সেই সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে কক্সবাজারকে একটি স্বপ্নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (৬ ডিসেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাসান আরিফ বলেন, ট্যুরিজম বাস্তবিকপক্ষে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি প্লাটফর্ম।কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের উদ্যোগে আট দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, ট্যুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ, রবিউল হোসেনসহ আরো অনেকে বক্তব্য দেন।
এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট এবং শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ, ইউএন ভলেন্টিয়ার্স বাংলাদেশ এবং ইয়াসিডের সহযোগিতায় এই ক্যাম্পেইনে বি়ভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৫০ জন স্বেচ্ছাসেবক ও বিচ কর্মী অংশ নেয়।
জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

কক্সবাজারকে স্বপ্নের মতো করে গড়া সম্ভব : পর্যটন উপদেষ্টা

প্রকাশিত ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪