ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

যবিপ্রবিতে ঔষুধ আবিষ্কার, সুযোগ এবং প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৫:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ বার পঠিত

ঔষুধ আবিষ্কার, সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘ড্রাগ ডিসকভারি, চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ ও রিসার্চ সেল।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের জন্য ফার্মেসি বিভাগ ও রিসার্চ সেলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের ভালো ফার্মাসিস্ট, গবেষক হতে হলে এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। গবেষণায় আরও ভালো করতে এ ধরনের সেমিনারের বিকল্প নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেমিনারের মাধ্যমে ঔষুধ আবিষ্কার কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবে এবং এ ধরনের জ্ঞান তাদের ক্যারিয়ার গঠনে মূল্যবান ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার এসজিএস লাইফ সাইন্সেস কোম্পনির বায়োফিজিক্সের বিজ্ঞানি ড. মুহাম্মদ সাদ্দাম হুসাইন। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় ঔষুধ আবিষ্কার, সুযোগ, প্রতিবন্ধকতা ও বিভিন্ন ঔষুধের চাহিদাসহ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। ঔষুধ আবিষ্কার এবং তার বিভিন্ন স্তরসমূহ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনিরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নওশীন জাহান জেরিন ও নিলুফা মাহারুফ মিম।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

যবিপ্রবিতে ঔষুধ আবিষ্কার, সুযোগ এবং প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার

প্রকাশিত ০৫:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪