ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যে কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর)  পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর (এনডিসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, বুধবার বিকেল ০২.০০ ঘটিকা হতে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিন পশ্চিম এলাকায় যে কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।’

এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব। এ ছাড়া ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

প্রকাশিত ০২:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪