ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের Logo জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ Logo সেমিকন্ডাক্টর হবে বাংলাদেশের বড় রপ্তানি সম্ভাবনার খাত: প্রধানমন্ত্রী Logo সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেল হামজা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৪২ বার পঠিত

বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেল হামজা

ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে পাওয়া গেছে সুখবর। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজের জার্সিতে খেলার জন্য তিনি ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার হামযাকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণের অনুমতি দিয়েছে।

হামজা ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেও নিজের জাত চিনিয়েছিলেন। আড়াই মাস আগে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে সম্প্রতি অনাপত্তিপত্র পেয়েছেন হামজা। বর্তমানে তিনি বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তি।

বাফুফের প্রত্যাশা, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেসগের সাফল্যের সমূহ দ্বার উন্মুক্ত করবে।

বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন চলতি বছরের জুনে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেকের মধ্যেই। লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকায় বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী।

জনপ্রিয়

পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন

বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেল হামজা

প্রকাশিত ১০:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪