ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গাইবান্ধায় শিক্ষিকার আপত্তিকর ছবি ফেইসবুকে, ইউপি চেয়ারম্যান কারাগারে Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির Logo যখন ‘আই অ্যাম সরি’ বলাটাই যথেষ্ট নয় Logo বিদেশি লিগে অভিষেকে উজ্জ্বল আরিফুল, ব্যর্থ আকবর Logo সিপিবি কার্যালয়ে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ ও সমাবেশ Logo ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ Logo নিসচার গোলটেবিল: নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহন ব্যবস্থায় সমন্বিত উদ্যোগের আহ্বান Logo শীতের আগেই গাবতলী-কল্যাণপুর সড়কে ধুলার ভোগান্তি Logo আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শনে জার্মান প্রতিনিধি দল Logo বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ

খেলা ডেস্ক: পাঞ্জাবে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের আক্রমণ সামলাতে ব্যর্থ হয়ে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে আশরাফুল-রোমানরা। এর আগে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০ গোল হজম করার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে নতুন এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করল তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বসে পিটার গেরহার্ডের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করার পর মানদ্বীপ সিং নিখুঁত হিটে ব্যবধান বাড়ান।

এরপর মানদ্বীপ ও লাকরা শিলানান্দের গোলের পাশাপাশি দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলাকান্ডের লক্ষ্যভেদে স্কোরলাইন ৬-০ করে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও খেলার ধারায় কোনো পরিবর্তন আসেনি এবং বাংলাদেশ গোলমুখ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল এবং হারমানপ্রীতের আরও এক গোলে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।

শেষ কোয়ার্টারে আরও চারটি গোল হজম করে বিধ্বস্ত অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হয় লাল-সবুজের দল। রাউন্ড রবিন লিগে নিজেদের পরবর্তী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, সবশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে পঞ্চম হয়েছিল বাংলাদেশ দল।

জনপ্রিয়

গাইবান্ধায় শিক্ষিকার আপত্তিকর ছবি ফেইসবুকে, ইউপি চেয়ারম্যান কারাগারে

ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ

প্রকাশিত ০৫:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬