ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ইউআইইউতে স্তন ক্যানসার নিয়ে কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্কুল অব লাইফ সায়েন্সেসের ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। স্তন ক্যানসার প্রাথমিকভাবে শনাক্ত করা, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসা পরবর্তী জীবন নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জামান উম্মে হুমায়রা। এছাড়া ইউআইইউর ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা ফয়েজ এবং ‘আমরা নারী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিপ্লবও কর্মশালায় উপস্থিত ছিলেন। অতিথিরা নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং এই রোগের ঝুঁকি এড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় চিকিৎসক জামান উম্মে হুমায়রা স্তন ক্যানসারের সাধারণ লক্ষণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। স্তনের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন সম্পর্কে নারীদের সর্বদা সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

আলোচকবৃন্দ উল্লেখ করেন যে, সন্দেহজনক কোনো লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে যাওয়া: রাজনৈতিক সংকটে গতিহীন অর্থনীতি

ইউআইইউতে স্তন ক্যানসার নিয়ে কর্মশালা

প্রকাশিত ০৭:২২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬