ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে পুলিশ হেফাজতে চিত্রনায়িকা নিপুণ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে জানা গেছে এ তথ্য।

এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে।

উল্লেখ্য, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

জনপ্রিয়

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

বিমানবন্দরে পুলিশ হেফাজতে চিত্রনায়িকা নিপুণ

প্রকাশিত ১২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫