ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে এলপিজি, কৌশল ‘দায় চাপানোর’ Logo যেসব কারণে তিন বছর ধরে আলাদা মৌসুমী-ওমর সানী Logo ‘টিপিক্যাল সেঞ্চুরিয়ন’, যেখানে থাকবে রান আর পেসারদের গান Logo অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা Logo স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প Logo মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ! Logo গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ Logo লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড Logo বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে এলপিজি, কৌশল ‘দায় চাপানোর’

অর্থনীতি ডেস্ক: রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকা ঘুরে দেখা গেছে, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য ক্রেতাদের নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করলেও বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। সরকারি এই মূল্য কার্যকরে সংশ্লিষ্ট সব পক্ষ একে অপরের ওপর দায় চাপাচ্ছে।

খুচরা বিক্রেতারা বলছেন, পরিবেশকদের কাছ থেকেই তাদের চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে, যার কারণে কম দামে বিক্রি করা সম্ভব হয় না। মোহাম্মদপুরের বসিলা ও শের শাহ শুরি রোডের ব্যবসায়ীদের দাবি, পরিবেশকরা রশিদ না দিয়ে বেশি দামে গ্যাস সরবরাহ করছেন এবং অনেক কোম্পানি এলসি না করে অন্য মাধ্যম থেকে গ্যাস সংগ্রহ করায় দাম বেশি রাখছে। অন্যদিকে পরিবেশক ও আমদানিকারকদের পাল্টা অভিযোগ, কিছু অসাধু খুচরা বিক্রেতা অতিরিক্ত মুনাফার লোভে ইচ্ছেমতো দামে সিলিন্ডার বিক্রি করছেন। এছাড়া সরাসরি গ্যাস আমদানিকারকরা বলছেন, বাজারে নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের তদারকি সংস্থার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হলেও অসাধু ব্যবসায়ীদের নানা কারসাজির কারণে সুফল মিলছে না। তবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় এবং চাহিদা কিছুটা কমায় বাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ব্যবসায়ীদের অনেকে আশা প্রকাশ করেছেন, বড় কোম্পানিগুলোর আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলে এবং তদারকি জোরদার করা হলে শিগগিরই সব সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।

দেশে বর্তমানে এক কোটির বেশি এলপিজি গ্রাহক রয়েছেন এবং বার্ষিক চাহিদা ১৮ লাখ টনের বেশি হওয়ায় এই জ্বালানির বাজার অত্যন্ত সংবেদনশীল। বাজারের এমন অস্থিতিশীলতায় সাধারণ ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি রান্নার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই সংশ্লিষ্ট মহলের মতে, কারসাজি রোধে খুচরা ও পাইকারি বাজারে কঠোর নজরদারি বজায় রাখা এবং সাপ্লাই চেইনের প্রতিটি ধাপে স্বচ্ছতা আনা জরুরি।

জনপ্রিয়

প্রকাশিত ০৯:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬