সারাদেশ ডেস্ক: পরিবারের সঙ্গে অভিমান করে দীর্ঘ তিন বছর ধরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই বসবাস করছে ১২ বছর বয়সী এক শিশু। পড়াশোনার পাট চুকে যাওয়ায় জীবনের তাগিদে দিনের বেলা সে এই স্টেশনেই কুলির কাজ করছে। রাত নামলে এই রেলষ্টেশনটিই হয়ে ওঠে তার একমাত্র ঠিকানা ও ঘুমানোর স্থান।
সাকিলের গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার জয়পুরে এবং তার পরিবারে একজন বোন রয়েছে। তার বাবা পেশায় একজন বাস সহকারী, যার সঙ্গে মতের অমিল হওয়ায় সে বাড়ি ছেড়ে চলে আসে। প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও পরবর্তীতে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি এবং বর্তমানে তার লেখাপড়ার কোনো ইচ্ছাও নেই।
সারাদিন কুলি হিসেবে কাজ করে সে একশ থেকে তিনশ টাকা পর্যন্ত আয় করে থাকে। এই সামান্য আয় দিয়েই সে নিজের প্রতিদিনের সব খরচ চালিয়ে আসছে। গোসলের কাজ সারতে সে ট্রেনের পাইপের পানি ব্যবহার করে থাকে এবং স্টেশনেই তার দিন কেটে যায়।
পরিবারের মায়া ছেড়ে আসা এই শিশু ভবিষ্যতে এই কমলাপুর রেলস্টেশনেই একটি পানির দোকান দেওয়ার স্বপ্ন দেখে। অত্যন্ত অপ্রাপ্ত বয়সেই কঠোর পরিশ্রামের মধ্য দিয়ে তার শৈশব কাটলেও সে নিজের মতো করে বেঁচে থাকার পথ বেছে নিয়েছে।




































