বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা নির্যাতিত ছাত্রনেতা ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সাগর।
নির্বাচনের বিষয়ে রফিকুল ইসলাম সাগর বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র মনোনয়ন প্রত্যাশী। অবহেলিত ১ নং আন্দারমানিক ইউনিয়নের, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো ইউনিয়নবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। মানুষের কথা শোনা, সবার সঙ্গে সম্মানজনক আচরণ করা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা। আমি চাই, দল-মত, ধর্ম-বর্ণ ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য সমানভাবে কাজ করতে।
তিনি আরও বলেন, আমি এটাও বিশ্বাস করি, এলাকার মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমি আপনাদের পাশে, আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।
কারা নির্যাতিত এই ছাত্রদল নেতা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের আন্দারমানিক ইউনিয়ন একটি শান্তিপূর্ণ,
স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠবে। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আন্ধারমানিক ইউনিয়নের উন্নয়নে কোন প্রতিশ্রুতি নয়, আমি দৃঢ়ভাবে অঙ্গীকার এবং প্রতিজ্ঞাবদ্ধ।




































