ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ Logo বেইকিং পাত্রে জমে থাকা পুরানো পোড়া তেল-চর্বি পরিষ্কারের সহজ উপায় Logo যে ভিডিওর জন্য কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo ১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি Logo ‘প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’ Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী Logo ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ Logo কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা Logo আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ

খেলা ডেস্ক: পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভবিষ্যতে অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে ছাড়িয়ে নেওয়া কখনোই সম্ভব হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রোনালদোর অতুলনীয় পেশাদারত্ব, দীর্ঘ সময় ধরে পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা এবং অনন্য পরিসংখ্যানের প্রশংসা করেন। মার্তিনেজের মতে, ফুটবলে রোনালদোর অবদান তাকে সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছে।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন একচল্লিশ বছর বয়সী ফরোয়ার্ড রোনালদো। এর আগে বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন কোচ মার্তিনেজ। পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে পুরুষ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ও ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন আল নাসরের এই তারকা খেলোয়াড়।

কোচ হিসেবে রোনালদোর সঙ্গে ৩৭টি ম্যাচে কাজ করার অভিজ্ঞতাকে দারুণ হিসেবে উল্লেখ করেছেন মার্তিনেজ। তার অধীন এই ফরোয়ার্ড ২৮টি গোল করেছিলেন এবং তাকে পর্তুগালের ইতিহাসের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন সাবেক কোচ। মার্তিনেজ মনে করেন, পর্তুগালের ফুটবল ইতিহাসে আর কখনোই এই উচ্চতার কোনো খেলোয়াড়ের দেখা মিলবে না।

রোনালদোর সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তার প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতাকে সামনে এনেছেন মার্তিনেজ। তার মতে, ব্যালন ডি’অর বা কোনো ট্রফি জয় নয় বরং প্রতিদিন আগের চেয়ে ভালো করাটাই ছিল তার মূল প্রেরণা। এক কোটি জনসংখ্যার দেশ পর্তুগালে রোনালদোর অভিষেকের পর থেকে জাতীয় দল কোনো বড় টুর্নামেন্টে খেলতে ব্যর্থ না হওয়ার পেছনেও তার বিশাল অবদান রয়েছে।

জনপ্রিয়

প্রকাশিত ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬