ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবির জুলাই ৬ হলে নামাজের কক্ষে শিক্ষার্থী ওঠানোর অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ Logo নোবিপ্রবিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন Logo হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান Logo চকবাজারে ছয়তলা ভবনের গুদামে আগুন Logo একজন ‘সুজাতার’ জন্ম দিয়েছে এফডিসি: ‘রূপবান’ খ্যাত নায়িকা সুজাতা আজিম Logo দক্ষিণের যে অভিনেতার ‘ভক্ত’ অমিতাভ Logo গঙ্গা চুক্তি নিয়ে বড় দুঃসংবাদ Logo নারীর রাজনৈতিক অংশগ্রহণে আইনের পাশাপাশি বদলাতে হবে সমাজের ক্ষতিকর ধারণাও Logo রাজধানীতে বহুতল ভবনে আগুন Logo দেশজুড়ে রবির ফোরজি সাইট ২০ হাজার ছাড়াল, জনসংখ্যার ৯৯ শতাংশ

নোবিপ্রবিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী আলজকি হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী মো. আল জকি হোসেন বলেন, ‘নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রত্যাশা—নোবিপ্রবি হবে এমন একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস, যেখানে প্রতিটি নারী শিক্ষার্থী সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবে।’

মানববন্ধন থেকে বক্তারা ক্যাম্পাসসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারীবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

জনপ্রিয়

পাবিপ্রবির জুলাই ৬ হলে নামাজের কক্ষে শিক্ষার্থী ওঠানোর অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ

নোবিপ্রবিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত ১০:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬