ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট Logo চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ Logo ‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা Logo টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা Logo দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে Logo শিশুদেরকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘টকি’ অ্যাপ সরাল অ্যাপল Logo চার বছর পর ঢাকায় ওটিলিয়া, মঞ্চে সঙ্গে থাকছেন ফুয়াদ Logo নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ Logo রান্নাঘরের যে ৬টি সাধারণ ভুলে ছড়াতে পারে জীবাণু, হতে পারেন অসুস্থ Logo ঢাকায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট

আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। ১৩০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ৬৬টি আসন প্রয়োজন হলেও লাক্সনের ন্যাশনাল পার্টি ও তার শরিক দলগুলো মোট ৬৫টি আসন লাভ করেছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন জোটটি সরকার গঠনের ম্যাজিক ফিগারের চেয়ে ঠিক এক আসন পেছনে রয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী সরকার গঠন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের ন্যাশনাল পার্টি ৪০টি আসন পেয়েছে এবং তাদের শরিক অ্যাক্ট পার্টি ১৩টি ও নিউ জিল্যান্ড ফার্স্ট পার্টি ১২টি আসন পেয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল মধ্য-বামপন্থি লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন এবং তাদের সম্ভাব্য মিত্র গ্রিন পার্টি ১৭টি ও তে পাতি মাওরি পাঁচটি আসন জিতেছে। এছাড়া নির্বাচনে সাতটি আসন অর্জনকারী অপরচুনিটি পার্টি এখন সরকার গঠনের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই ৭ আসনের দলটির সমর্থন পেলেও লেবার পার্টির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়।

নির্বাচনের পর ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান যে জোট গঠনের আলোচনা বেশ চ্যালেঞ্জিং হবে এবং এতে কিছুটা সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো দুর্বল চুক্তি করলে তা ভেঙে যেতে পারে কিংবা দেশকে পুনরায় নির্বাচনের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে, লেবার পার্টির নেতা ক্রিস হিপকিনস স্বীকার করেছেন যে এবারের নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষেই বেশি রায় দিয়েছেন।

নিউ জিল্যান্ডের মিশ্র আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) পদ্ধতিতে সাধারণত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় না বলে দেশটিতে জোট সরকার গঠনের রেওয়াজ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বেকারত্ব নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। এমনকি রেকর্ডসংখ্যক নাগরিক দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন, যা এই নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব ফেলেছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা সফল না হলে নিউ জিল্যান্ডবাসীকে আবারও নির্বাচনের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

জনপ্রিয়

প্রকাশিত ০১:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬