ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নিউইয়র্ক সিম্ফনী স্পেসে মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ‍্যা

বিনোদন ডেস্ক: সম্প্রতি আমেরিকার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের বিখ্যাত সিম্ফনী স্পেসের ‘পিটার জে শার্প’ থিয়েটারে একটি সফল ও মনোমুগ্ধকর কাওয়ালী পরিবেশনা সম্পন্ন করেছেন প্রখ্যাত শিল্পী ওস্তাদ ফরিদ আয়াজ এবং ওস্তাদ আবু মোহাম্মাদ কাওয়াল। প্রায় ৭১৫ আসনবিশিষ্ট এই থিয়েটারের সব টিকিট তিন সপ্তাহ আগেই বিক্রি হয়ে গিয়েছিল এবং নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত সংগীত-সমঝদার শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে গান উপভোগ করেন। ভ‍্যাগাবণ্ড মিডিয়া প্রেজেন্ট’-এর উপস্থাপনায় আয়োজিত এই সংগীতসন্ধ্যায় শুরুতেই শিকওয়া ও জাওয়াব ই শিকওয়া পরিবেশন করেন পরবর্তী প্রজন্মের শিল্পীরা। এরপর মূল পরিবেশনায় ১৩ জন শিল্পীকে নিয়ে মঞ্চে আসেন ওস্তাদ ফরিদ আয়াজ ও ওস্তাদ আবু মোহাম্মাদ কাওয়াল, যাকে কেন্দ্র করে পুরো হলরুমের দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

কাওয়ালী মূলত সুফী ভাবধারার আধ্যাত্মিক সংগীত, যা ঈশ্বরপ্রেম ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় এবং এর উৎপত্তি হয়েছিল ভারতীয় উপমহাদেশের দিল্লীতে ত্রয়োদশ শতকের শেষভাগে আমির খসরুর হাত ধরে। অন্যদিকে গজল হলো ফার্সি ও উর্দু সাহিত্যের একটি প্রাচীন কাব্যধারার গান, যা সাধারণত মৃদু ও কোমল স্বরে এককভাবে গাওয়া হয় এবং এর বিষয়বস্তুতে জাগতিক প্রেম ও দর্শনও স্থান পায়। ঐতিহাসিকভাবে কাওয়ালী আমির খসরুর সময় থেকে খাজা গরীবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতীর মাজারে পরিবেশিত হয়ে পরবর্তীতে উপমহাদেশ ছাড়িয়ে ওস্তাদ নুসায়েত ফতেহ আলী খান এবং আধুনিক ফিউশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা লাভ করে।

নিউইয়র্কে ওস্তাদ ফরিদ আয়াজের বিদায়ী এই কনসার্টে আমির খসরু ও প্রাচীন সুফি ঘরানার ঐতিহ্যবাহী কাওয়ালীগুলো বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে একে একে পরিবেশিত হয় ‘কুন ফায়া কুন’, ‘আজ রঙ হ‍্যায়’, ‘মন কুন্তো মাওলা’, ‘হর লেহজা’ এবং জনপ্রিয় গান ‘পিয়া ঘর আয়া’। কাওয়ালীর চড়া ও দরাজ গলার দীর্ঘ সময়ব্যাপী পরিবেশনার সাথে দর্শকরাও স্বতঃস্ফূর্তভাবে করতালি দিয়ে একাত্মতা প্রকাশ করেন এবং শিল্পীদের প্রতিটি গান শেষের পর বিপুল হর্ষধ্বনিতে নিজেদের আবেগ ও ভালোবাসা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের প্রবল চাহিদায় পরিবেশিত হয় অত্যন্ত জনপ্রিয় কাওয়ালী ‘দমাদম মাস্ত কলন্দর’, যা দীর্ঘ সময় ধরে প্রলম্বিত হয় এবং দর্শকরা নিজ নিজ আসনের সামনে দাঁড়িয়ে এই বিশেষ গানের অংশীদার হয়ে ওঠেন। মঞ্চের ব্যাকড্রপে বিভিন্ন অনুষ্ঠানে গীত এই গানের ভিডিওচিত্র প্রদর্শনী এবং দর্শকদের হাতে স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তোলার মাধ্যমে পুরো পরিবেশটি এক স্মরণীয় স্মৃতিতে পরিণত হয়।

জনপ্রিয়

আসিফ আকবরের গানে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা

নিউইয়র্ক সিম্ফনী স্পেসে মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ‍্যা

প্রকাশিত ১১:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬